ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / 180

নরসিংদীতে আল আমিন (৩৩) নামে এক যুবককে বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বানিয়াছল এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে চাপাতি, ছুরি ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আল আমিনের বাসায় ঢুকে এলোপাতাড়ি মারধর ও কোপাতে শুরু করে। চাপাতি ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় তার শরীরের বিভিন্ন অংশ। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোক জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত করে সবকিছু বলা যাবে।

ট্যাগস :

বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩