ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যৌথ অভিযানে নারীসহ ২ মাদক কারবারি আটক: বিপুল ফেনসিডিল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 916

দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান ও আটক

গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উত্তর নওপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনীর সদস্যরা ওই গ্রামের মৃত ফাকু বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাস (৩২)-কে ১৪ বোতল এবং একই গ্রামের বছির উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৪০)-কে ২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে।

পুলিশের বক্তব্য ও আইনি প্রক্রিয়া

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান এ বিষয়ে জানান, রাতে যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে যৌথ অভিযানে নারীসহ ২ মাদক কারবারি আটক: বিপুল ফেনসিডিল উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫