ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ৩ হাজার লিটার জ্বালানী তেলের মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 441

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে জ্বালানি ও ভোজ্যতেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে ভাঙ্গা পৌরসভার আতাদি ব্রাক অফিস সংলগ্ন এলাকায় এক গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিস্তারিত:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার কয়েকটি জায়গায় অসাধু চক্র জ্বালানি তেল (অকটেন, পেট্রোল, ডিজেল) এবং ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রির পাঁয়তারা করছিল। এমন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম-এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সহযোগিতায় এই ঝটিকা অভিযান চলে।

জব্দ ও জরিমানা:

অভিযানকালে আবুল বাসার ট্রেডার্স ও বেলায়েত হোসেন ট্রেডার্স নামক দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল ভোজ্যতেল এবং ৩ হাজার লিটার জ্বালানি তেল শনাক্ত করা হয়। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠান দুটি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম জানান, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ফরিদপুরে ৩ হাজার লিটার জ্বালানী তেলের মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬