ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুট্টা ক্ষেতে মিললো স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 250

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ভুট্টা ক্ষেত থেকে আকাশ মোল্লা (১০) নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার ভ্যানচালক নাসির মোল্লার ছেলে। সে স্থানীয় সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহতের মামা সূর্য জানান, গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আকাশের বাবা তার ভ্যানটি বাড়িতে রেখে মাঠে ঘাস কাটতে যান। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে হয়।

এরপর সে আর ফিরে না আসায় পাংশা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।
রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিভিন্ন জার্নাল কে জানান, সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পরবর্তি আইনি প্রক্রিয়া চলমান আছে।

ট্যাগস :

ভুট্টা ক্ষেতে মিললো স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ

আপডেট সময় : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩