অঘোষিত আয়না ঘরের স্থাপতির পতন
ছাত্রজনতার হাত ধরে আসা স্বাধীনতা ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করতে হবে
- আপডেট সময় : ১২:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / 179
সারা দেশে অঘোষিত আয়না ঘরের স্থাপতির পতন হয়েছে। ছাত্রজনতার হাত ধরে ৫ আগস্ট দ্বিতীয় বারের মত বাংলাদেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আমাদের ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করতে হবে। ১৬ বছর আমরা আয়না ঘরে বন্দি ছিলাম বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া।
তিনি রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার হাসপাতালের মাঠে উপজেলা বিএনপির একাংশের আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছর এদেশের জনগনের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। দেশের মানুষ বঞ্চিত ছিল তাদের ভোটাধিকার থেকে। ছাত্রজনতার তাজা রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখনো স্বৈরাচারের দোসরা দেশে অস্থিতিশী করার চেষ্টা করছে। আমাদের সবাকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি আরোও বলেন, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ভোট চুরি, জনগণের শান্তিশৃঙ্খলা বিনষ্ট ও ভূমি দখল অভিযোগে দ্রæত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদরপুর উপজেলা বিএনপি নেতা বাহালুল মজনু, কুদ্দুস মোল্যাসহ অন্যান্যরা। জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

















