ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত অবমাননা

জামিন পেলেন কুমিল্লার সেই বিচারক

ফরহাদ আল কাদের কুমিল্লা
  • আপডেট সময় : ০৪:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • / 173

আদালত অবমাননার দায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল রানাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আপিল করার শর্তে তাকে ৩০ দিনের জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

এর আগে সকালে একই বেঞ্চ আদালত অবমাননার দায়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল রানাকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি সাত দিনের মধ্যে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

মঞ্জুরুল হক বলেন, একটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ৫৬১ (এ) ধারার ওই মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। সেই আদেশের কপি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল রানার কাছে যায়। কিন্তু তিনি হাইকোর্টের আদেশ অমান্য করে বিচারকাজ চালিয়ে যান। এ ঘটনায় আদালত অবমাননার দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে।

জামিনের বিষয়ে তিনি বলেন, আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করব। সাজা বাতিল চাইব।

জানা যায়, উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যাও দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। তার শুনানি শেষে হাইকোর্ট আজ এমন আদেশ দেয়।

ট্যাগস :

আদালত অবমাননা

জামিন পেলেন কুমিল্লার সেই বিচারক

আপডেট সময় : ০৪:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩