ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 211

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থানা ফটকের সামনে এক বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত বিএনপি নেতার নাম আজাদ হোসেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

শুক্রবার বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এ ঘটনা ঘটে। আহত আজাদ হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজাদ হোসেন উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় উল্লাপাড়া পৌর জামায়াতের সদস্য হাফিজুরের নেতৃত্বে কয়েকজন অতর্কিত তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা মাথা কেটে জখম হয়েছে। এ ঘটনার প্রতিবাদে থানার সামনে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।

উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা পৌর বাস টার্মিনাল থেকে টোল আদায় করে। তারা বৃহস্পতিবার টার্মিনালের মালিক সমিতির দখল নিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের সরিয়ে দিই। এ ঘটনার জেরে আজ দুপুরে জামায়াত নেতা হাফিজুর সহ বেশ কয়েকজন আজাদের ওপর অতর্কিত হামলা চালায়। হাফিজুর তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, হাফিজুরের সঙ্গে বিএনপি নেতা আজাদের ব্যক্তিগত দ্বন্দ্ব। জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার জেরে আমার ভাই কৃষি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফাকে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গেছে।

সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় তার পাশেই দাঁড়িয়ে ছিল ৪/৫ জন ছেলে। এ সময় কালো পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একটা ছেলে হঠাৎ আজাদ হোসেনকে ঘুষি মারে। নিজেকে রক্ষার্থে তিনি যখন দৌড় দেন, তখন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। যে আঘাত করেছে আমরা তার পরিচয় জানতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫