ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 522

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরফান মুন্সি (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই, ২০২৫) দিনগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আরফান উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের মো. হাতেম মুন্সীর ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয়, পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আরফান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। মধ্যরাতে হঠাৎ অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের ডাকে। এ সময় তার শরীরে তীব্র ব্যথা ও জ্বালা শুরু হয়। দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হসনাত-দুদুমিয়া গণমাধ্যমকে জানান, কিশোরটিকে ঘুমের মধ্যেই বিষধর সাপে কামড় দিয়েছিল। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বক্তব্য

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোগীর সঙ্গে আসা তার স্বজনরা জানিয়েছেন, আরফানকে ঘুমের মধ্যে সাপে কামড়িয়েছিল। তবে, রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০১:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫