ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কর্মকার আর নেই

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 206

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও টেপাখোলা বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ‘প্রান্ত জুয়েলারী ও ওয়ার্কশপ’-এর স্বত্বাধিকারী নির্মল কর্মকার পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ফরিদপুরের নৃসিংহ সেবা সংঘের প্রতিষ্ঠাতা শ্রী প্রান্ত কর্মকারের পূজনীয় পিতা।

মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন:

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াণের পর পর তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য টেপাখোলার বাসভবনে রাখা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অম্বিকাপুর পৌর মহাশ্মশান ঘাটে শাস্ত্রীয় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় স্থানীয় ব্যবসায়ী, ধর্মীয় নেতা এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে শেষ বিদায় জানান।

এলাকায় শোকের ছায়া:

নির্মল কর্মকারের এমন আকস্মিক মৃত্যুতে ফরিদপুরের টেপাখোলা ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী হিসেবে এলাকায় তাঁর সুনাম ছিল সর্বজনবিদিত। তাঁর এই প্রয়াণে ফরিদপুরের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেছেন।

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কর্মকার আর নেই

আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬