ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাইপাস সড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 183

ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা এলাকার বাইপাস সড়ক থেকে মিম খাতুন (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (২৫ মে) গভীর রাতে ওই সড়কের প্রশান্ত দাসের স’ মিলের (করাত কল) সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিম খাতুন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের জব্বার শেখের মেয়ে বলে নিশ্চিত হওয়া গেছে।

গভীর রাতে উদ্ধার ও পরিচয় শনাক্ত:

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, গভীর রাতে সড়কের ওপর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ সহায়তায় ও প্রযুক্তির মাধ্যমে নিহতের সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি কার্ড) ছবি ও তথ্য মিলিয়ে ওই নারীর সঠিক পরিচয় শনাক্ত করা গেছে। ইতিমধ্যে নিহতের পরিবারের সদস্যদের কাছে এই মর্মান্তিক খবরটি পৌঁছে দেওয়া হয়েছে।”

প্রাথমিক তদন্তে সড়ক দুর্ঘটনা:

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাইপাস সড়ক থেকে ভোর সাড়ে চারটার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তার পরিবারে খবর পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “প্রাথমিক আলামত ও সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। কোনো দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বজনরা থানায় আসার পর তাদের বক্তব্য ও এজাহার অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনি প্রক্রিয়াটি প্রক্রিয়াধীন রয়েছে।”

ফরিদপুরে বাইপাস সড়ক থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬