ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি বলছে ‘সুযোগ নেই: তবে ফরিদপুরের মহাসড়কে কারা?

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 213

ফরিদপুরের মধুখালী উপজেলায় গভীর রাতে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় এই ঝটিকা মিছিল বের করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম এলাকায় এমন প্রকাশ্যে মিছিলের ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল:

মিছিলের পর মুহূর্তেই ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আনুমানিক ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে মহাসড়কে তীব্র গতিতে বিক্ষোভ মিছিল করছেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। তবে রাতের অন্ধকার এবং অংশগ্রহণকারীদের অনেকের মুখে মাস্ক থাকায় প্রাথমিকভাবে মিছিলকারীদের নাম-পরিচয় বা সুনির্দিষ্ট রাজনৈতিক পদবি নিশ্চিত করা সম্ভব হয়নি।

পুলিশের বক্তব্য ও তৎপরতা:

নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিলের এই বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় সংবাদমাধ্যমকে বলেন, “কোনো নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে রাজপথে মিছিল করার কোনো সুযোগ নেই। কামারখালী এলাকায় একটি মিছিলের বিষয়টি আমরা জানতে পেরেছি।”

ওসি আরও জানান, পুলিশ ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই তৎপর হয়েছে। মিছিলের সুনির্দিষ্ট ভিডিওটি এখনো পুলিশের হাতে না আসলেও, কারা এই ঘটনার সাথে জড়িত এবং কোথা থেকে মিছিলটি বের হয়েছিল—সেই বিষয়ে গভীর খোঁজখবর নেওয়া হচ্ছে। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলছে ‘সুযোগ নেই: তবে ফরিদপুরের মহাসড়কে কারা?

আপডেট সময় : ০১:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬