ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডিএনসি-র থাবা: ২ হাজার ইয়াবাসহ খাঁচায় শুকুরজান

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 182

জেলাজুড়ে মাদকের বিষাক্ত জাল ছিঁড়ে ফেলতে ফের বড়সড় ধাক্কা দিল প্রশাসন। ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতর্কিত জোড়া অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয়েছে দুই মাদক কারবারি। উদ্ধার করা হয়েছে মোট ২,১১০ পিস ইয়াবা ট্যাবলেট। তবে অভিযানের টের পেয়ে চম্পট দিয়েছে চক্রের এক সক্রিয় সদস্য। এই ঘটনায় কোতোয়ালি থানায় দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালি থানাধীন মধ্য আলিপুর এলাকায় এই দুটি পৃথক ও ঝটিকা অভিযান চালানো হয়।

১১০ থেকে একলাফে দুই হাজার:

প্রথম দফায় মধ্য আলিপুর এলাকায় হানা দিয়ে নাঈম মৃধা (২৭) নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে ডিএনসি-র দল। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার হয় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট। তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় দ্বিতীয় বড় ধাক্কাটি দেয় অধিদপ্তর। সেখানে শুকুরজান নেছা (৫৪) নামে এক নারীর ডেরায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২,০০০ পিসের এক বিশাল ইয়াবার চালান। এই বিপুল পরিমাণ মাদকসহ ওই নারীকে হাতেনাতে গ্রেফতার করা গেলেও, কৌশলে ধোঁয়া দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মামলার অপর আসামি মোঃ হিরু শেখ (৩৫)।

ফরিদপুরে ডিএনসি-র থাবা: ২ হাজার ইয়াবাসহ খাঁচায় শুকুরজান

আপডেট সময় : ০১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬