ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণকালে দুই যুবককে গণপিটুনির পর গাড়িতে অগ্নিসংযোগ
হারুন আনসারী ফরিদপুর
- আপডেট সময় : ০১:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / 203
ফরিদপুরে এক স্কুলছাত্রীকে অপহরণকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আহতাবস্থায় উদ্ধার করে গণপিটুনির শিকার ওই দুই যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনার মূল হোতা ধুলদির বিমল পোদ্দারের ছেলে বিধান পোদ্দার পালিয়ে যেতে সক্ষম হন।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কোমরপুরে ঢাকা-খুলনা মহা সড়কের পাশে আব্দুল আজিজ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।





















