ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছর আগের সগিরা মোর্শেদ হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / 337

রাজধানীর সিদ্ধেশ্বরীতে ৩৫ বছর আগের সগিরা মোর্শেদ হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় দেন।

আসামিরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাদের আরো ৬ মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

দণ্ডপ্রাপ্ত আনাস মাহমুদ নিহত সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী চৌধুরীর শ্যালক।

খালাস পাওয়া তিনজন হলেন, সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন এবং মন্টু মণ্ডল।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত এ রায় ঘোষণা করেন।
১৯৮৯ সালের ২৫শে জুলাই সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় সগিরার স্বামীর করা মামলায় মারুফ রেজা ও আনাস মাহমুদকে আসামি করা হয়।

২০২০ সালের ১৬ই জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এছাড়া শাশুড়ি সগিরাকে অপছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্বোধন করা নিয়েও ছিল পারিবারিক দ্বন্দ্ব।

৩৫ বছর আগের সগিরা মোর্শেদ হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন

আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪