ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবিন এম সানবীর গোল্ডেন এ প্লাস পেয়েছে

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / 226

এবারের এসএসসি পরীক্ষায় ফরিদপুর জেলা স্কুল থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাবিন এম সানবীর। সে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবহন পুলের চালক মো. মিলন মিয়ার জ্যেষ্ঠ সন্তান। সাবিন এম সানবীর বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত একজন সুনাগরিক হতে চায়। তার মা মোসা. সাবিনা ইয়াসমিন একজন গৃহিণী। সাবিন এম সানবীরের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তার মায়ের কঠোর পরিশ্রম।

সানবীরের বাবা মো. মিলন মিয়া বলেন, তাদের ৩ সন্তান। পরিবারের খরচ জোগানোর কাজটিই তিনি করেন। কাজের চাপে বেশিরভাগ সময় তাকে বাইরে বাইরেই থাকতে। ছেলেমেয়েদের দেখভাল তিনি করতে পারেন না। এ কাজটি তাদের মা’ই করেন। মূলত: মায়ের কঠোর তদারকি আর পরিশ্রমের মাধ্যমেই সাবিন এ সানবীর এ সাফল্য অর্জন করেছে। সে সকলের দোয়া প্রার্থী।

সাবিন এম সানবীর গোল্ডেন এ প্লাস পেয়েছে

আপডেট সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪