ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সাবেক পৌর চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ চুরি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 415

ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুরের কাজী মোতাহার হোসেন সড়ক এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ফজলুল কোবির চাঁদ চেয়ারম্যানের ভাই, ওয়াহেদুর রহমান তিতুর ফাঁকা বাড়িতে বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাতে এই চুরির ঘটনাটি ঘটে। চোরচক্র ঘরের জানালা ও আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারটির দাবি, বাড়ির সুনির্দিষ্ট যে কক্ষে মূল্যবান গহনা রাখা ছিল, ঠিক সেই কক্ষেরই জানালা ভেঙে চোর ভেতরে ঢুকেছে। ফলে এই ঘটনার নেপথ্যে ভেতরের বা পরিচিত কোনো চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ফাঁকা বাড়ি পেয়ে সবকিছু তছনছ

ওয়াহেদুর রহমান তিতুর স্ত্রী সেলিনা পারভীন জানান, ঘটনার সময় তারা পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগে মধ্যরাতে চোরচক্র ভেতরে প্রবেশ করে।

সেলিনা পারভীন বলেন, “আমরা বাড়িতে এসে ঘরে ঢুকতেই দেখি সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘরের জানালা এবং আলমারি ভাঙা। চোরেরা আলমারি ভেঙে পাঁচজোড়া স্বর্ণের কানের দুল এবং পাঁচ ভরির মতো রুপা নিয়ে গেছে। সব মিলিয়ে স্বর্ণ ও রুপা দিয়ে প্রায় ১০ ভরির মতো গহনা এবং আলমারিতে থাকা নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।”

অভিনব কায়দায় জানালা ও গ্রিল ভাঙা হয়েছে

সরেজমিনে গিয়ে দেখা যায়, চোরচক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করেছে। ঘরের যে জানালাটি ভাঙা হয়েছে, সেটির নিচে প্রথমে বালুর বস্তা দিয়ে উঁচু করা হয়। এরপর চোরেরা কাঠের জানালা ভেঙে ভেতরে থাকা লোহার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

পরিকল্পিত চুরির সন্দেহ

সেলিনা পারভীন আরও বলেন, “বাড়িতে এতগুলো রুম রয়েছে, অথচ চোরেরা অন্য কোথাও না গিয়ে ঠিক যে রুমটার আলমারিতে গহনা রাখা ছিল, সেই রুমটার জানালাই ভেঙেছে।” এই ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, চোর আগে থেকেই জানত মূল্যবান জিনিসপত্র ঠিক কোথায় রাখা আছে।

এদিকে চুরির খবর পেয়ে ছুটে আসেন ওয়াহিদুর রহমানের ছেলে আহমেদ আল জাবের ওরফে তামিম। তিনি বলেন, “আমি চুরির খবর পেয়ে দ্রুত এই বাড়িতে আসি। এসে দেখি ঘরের এই অবস্থা।

এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।

ফরিদপুরে সাবেক পৌর চেয়ারম্যানের ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ০২:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬