ফরিদপুরে শাশুড়ির ঘরে আপত্তিকর অবস্থায় জামাই আটক
- আপডেট সময় : ১০:০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 355
ফরিদপুর সদর উপজেলায় শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক জামাইকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক জামাইয়ের নাম আব্দুল খালেক (৩৫)। সে তার শাশুড়ি বেলী বেগমের (৪৫) ঘরে অনৈতিক অবস্থায় থাকাকালীন নিজের স্ত্রীর হাতে নাতে ধরা পড়ে।
প্রবাসে পরিচয়, দেশে এসে বিয়ে ও একই ঘরে বসবাস
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেক এবং তার শাশুড়ি বেলী বেগম দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মরত ছিলেন। সুদূর প্রবাসেই তাদের মধ্যে প্রথম সুসম্পর্ক ও ঘনিষ্ঠ পরিচয় গড়ে ওঠে।
পরবর্তীতে দেশে ফিরে বেলী বেগম তার পালিত মেয়ে ভাবনার (১৮) সঙ্গে আব্দুল খালেকের বিয়ে দেন। বিয়ের পর তারা ধুলদী এলাকায় শ্বশুরবাড়িতেই একই ঘরের ভেতরে পার্টিশন (বেড়া) দিয়ে দুই পরিবার একসাথে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের পরও শাশুড়ি ও জামাইয়ের ভেতরের পুরোনো সম্পর্ক বজায় ছিল বলে অভিযোগ উঠেছে।
যেভাবে ধরা পড়লেন শাশুড়ি-জামাই
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল খালেক তার স্ত্রী ভাবনাকে ফাঁকি দিয়ে শাশুড়ি বেলী বেগমের কক্ষে প্রবেশ করে আপত্তিকর অবস্থায় মেতে ওঠে। এ সময় স্ত্রী ভাবনা হুট করে কক্ষে ঢুকে নিজ চোখে স্বামী ও মায়ের এই অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলেন।
৯৯৯-এ কল: ঘটনা দেখে স্তব্ধ ভাবনা কালক্ষেপণ না করে বিষয়টি তাৎক্ষণিক প্রতিবেশীদের জানান। ক্ষুব্ধ এলাকাবাসী এসে অভিযুক্তদের আটকে রেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত জামাই আব্দুল খালেক, শাশুড়ি বেলী বেগম এবং অভিযোগকারী স্ত্রী ভাবনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পরবর্তীতে প্রাথমিক সত্যতা পাওয়ায় জামাই আব্দুল খালেককে আটক দেখানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



















