ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ির গ্রামে চুরি করতে গিয়ে জামাই হাতেনাতে আটক

নাজমুল আদনান টাঙ্গাইল:
  • আপডেট সময় : ১২:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 55

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নেশা এবং অনলাইন জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়ির গ্রামে এসে চুরি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে নাতে আটক হয়েছেন এক যুবক। বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জামাইয়ের এমন অপকর্মে এলাকায় তাঁর শ্বশুরের পরিবার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

আটককৃত ওই যুবকের নাম ফারুক (৩৩)। তাঁর নিজের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হলেও তিনি ধলাপাড়া ইউনিয়নের জোড়বহ গ্রামের মাসুম মিয়ার মেয়ের জামাই।

শ্বশুরবাড়ির গ্রামে এসে প্রবাসীর ঘরে হানা:

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক দীর্ঘদিন ধরে বিভিন্ন মারাত্মক নেশায় আসক্ত এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়া ও নেশার বিপুল টাকা জোগাতে তিনি সাম্প্রতিক সময়ে মরিয়া হয়ে ওঠেন। ঘটনার দিন রাত ৩টার দিকে তিনি শ্বশুরবাড়ির এলাকা তথা জোড়বহ গ্রামের এক প্রবাসীর বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরির চেষ্টা চালান। এ সময় ঘরের লোকজনের সন্দেহ হলে তাঁরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে ফারুককে হাতেনাতে ধরে ফেলেন।

সালিশি বৈঠক ও ইউনিয়ন ছাড়ার কঠোর শর্ত:

স্থানীয়রা জানান, সম্পূর্ণ চুরির উদ্দেশ্যেই তিনি ওই প্রবাসীর বাড়িতে ঢুকেছিলেন। ঘটনার পর আজ সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমসহ এলাকার লোকজন বিষয়টি নিয়ে একটি সালিশি বৈঠক করেন।

উক্ত সালিশি বৈঠকে সবার সামনে ফারুক তাঁর অপরাধ স্বীকার করলে স্থানীয়রা তাঁর কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেন। একই সঙ্গে ‘ভবিষ্যতে ধলাপাড়া ইউনিয়নের সীমানায় আর কখনো পা রাখবেন না’—এই মর্মে কঠোর প্রতিজ্ঞা করিয়ে স্থানীয়দের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নেশা ও অনলাইন জুয়ার করাল গ্রাস গ্রামীণ যুবসমাজকে কতটা ভয়ানক অপরাধের দিকে ঠেলে দিচ্ছে, এই ঘটনা তারই এক বড় প্রমাণ।

শ্বশুরবাড়ির গ্রামে চুরি করতে গিয়ে জামাই হাতেনাতে আটক

আপডেট সময় : ১২:০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬