ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি নিয়োগ
ধানমণ্ডি (ঢাকা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / 169
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ৷
অফিস আদেশে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে আগামী চার বছরের জন্য প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে ৷
অপর একটি আদেশে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহিত করে তাকে মুল পদে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে ৷
নতুন প্রো-ভিসি যোগদান করেছেন কি না এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সেকশন অফিসার আবু ছালেহ মো. মুছা যুগান্তরকে বলেন, তিনি বুধবারে যোগদান করেছেন, আগামী সোমবার থেকে অফিস করবেন ৷

























