ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর মেডিকেলে নারী দালাল হেলেনা আটক, হাতিয়ে নিতেন টাকা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 402

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার (৪৫) নামে এক নারী দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুয়া পরিচয়, ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেলেনা আক্তার হাসপাতালের কোনো নিয়োগপ্রাপ্ত কর্মচারী না হয়েও নিজেকে হাসপাতালের স্টাফ পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন। তিনি হাসপাতালের ভুয়া আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন।

শিক্ষার্থীদের তৎপরতায় আটক হন হেলেনা

ঘটনার দিন দুপুরে বিষয়টি জানতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্থানীয়দের সহযোগিতায় হেলেনা আক্তারকে আটক করেন। পরে তাঁরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশের বক্তব্য

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) পীযুষ কান্তি বিশ্বাস জানান, “হাসপাতালের কোনো অনুমোদিত কর্মী না হয়েও হেলেনা আক্তার দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। শিক্ষার্থীরা ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে গ্রহণ করে। তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে।”

ফরিদপুর মেডিকেলে নারী দালাল হেলেনা আটক, হাতিয়ে নিতেন টাকা

আপডেট সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫