ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করার, স্কুলছাত্রীর বাবা ও চাচা ও ভাইকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 504

ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রীর বাবা, চাচা ও ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় হামলাকারীরা তাদের বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় ও স্থান:

সোমবার দুপুর নাগাদ উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের পরিচয়:

আহতরা হলেন, ওই ছাত্রীর বাবা মো. গফফার মিয়া (৫৬), চাচা ছত্তার মিয়া (৬১) এবং ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)। আহতদের গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্ত্যক্তের প্রেক্ষাপট:

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আলগী ইউনিয়নের হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীটি প্রায় এক সপ্তাহ আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০) ও সাকিব মোল্লা (২২) কর্তৃক উত্ত্যক্তের শিকার হন। পরে ওই ছাত্রী বিষয়টি বাড়িতে এসে তার বাবা-মাকে জানায়।

অভিভাবকদের জানানোর পর ক্ষোভ:

এরপর, ওই ছাত্রীর বাবা ও চাচা এই বিষয়টি অভিযুক্ত যুবকদের অভিভাবকদের জানান। এতে যুবকেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত রোববার রাত ১১টার দিকে তারা ওই ছাত্রীর বাড়ির সামনে এসে আতশবাজি ফোটাতে শুরু করে এবং কয়েকটি আতশবাজি তাদের বাড়ির ভেতরেও ছুঁড়ে মারে।

 হামলার ঘটনা:

এই বিষয়টি পুনরায় অভিযুক্তদের অভিভাবকদের জানানো হলে, সোমবার দুপুরে ১০-১২ জন মিলে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তার বাবা, চাচা ও ফুফাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলার সময় তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং লুটপাট চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের অনুপস্থিতি:

এই বিষয়ে অভিযুক্ত সিয়াম মোল্লা, রিফাত মোল্লা ও সাকিব মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য:

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের থানায় এসে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করার, স্কুলছাত্রীর বাবা ও চাচা ও ভাইকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫