ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: পিংকুকে আ.লীগের মনোনীত করায় আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি , লক্ষ্মীপুর
  • আপডেট সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / 205

লক্ষ্মীপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে নৌকার মনোনীত পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিংকুকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করছে।

রোববার (৮ অক্টোবর) রাত ৯টার শহরের বঙ্গবন্ধুর চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি চকবাজার এলাকায় প্রদক্ষিণ করে পৌর বিপণী মার্কেট সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন কমিশনকে উপ-নির্বাচন সম্পন্ন করতে হয়। ৩০ সেপ্টেম্বর আসন শূন্য হওয়ার তারিখ হিসেবে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে।

মঙ্গলবার (৩ অক্টোবর) শূন্য ঘোষিত লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর (বুধবার) মনোনয়ন দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ অক্টোবর (বৃহস্পতিবার), প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর (শুক্রবার) এবং ভোটগ্রহণ ৫ নভেম্বর।

ট্যাগস :

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: পিংকুকে আ.লীগের মনোনীত করায় আনন্দ মিছিল

আপডেট সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩