ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
- আপডেট সময় : ০২:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / 197
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে ডোমারে র্যালী, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম লিডার একটি চৌকসদল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত সচেতনতামুলক একটি মহড়া প্রদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ মহড়া প্রতক্ষ করেন।
মহড়া শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিবিএএ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষার্থী শিক্ষক ,সাংবাদিক উপস্থিত ছিল।



















