কবিতা
পাখি হবার ইচ্ছে
আদিবা তাবাসসুম
- আপডেট সময় : ০৯:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / 363
হতাম যদি অচিন পাখি
উড়তাম আকাশ নীলে
এই পৃথিবী ঘুরতাম কত
নদী ও খাল বিলে।
ইচ্ছে হলে আবার যেতাম
সমুদ্রের ঐ পারে
মন খারাপে ছুটতাম আমি
লাল পাহাড়ের ধারে।
থাকতো না আর বাধা কোথাও
যেতাম ইচ্ছে যেথা
সকল কিছু স্মৃতির পাতায়
লিখতাম আমি সেথা।
পাখি হবার ইচ্ছেটা তাই
বাধছে মনে বাসা
ইস!যদি হায়-পুরণ হতো
আমার এ সব আশা।



























