ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মিজানুর রহমান সদরপুর
  • আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / 467

ফরিদপুরের সদরপুর উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল খান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলা চর বিষ্ণুপুর ইউনিয়নের শ্যামপুর টেক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল পাশ^বর্তি চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের আলমগীর খানের ছেলে।

এ সময় মটরসাইকেলে থাকা অন্য আরোহী একই গ্রামের ছাব্বির কাজী (১২) নামের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ফয়সাল সকালে কুলখানির অনুষ্ঠানের জন্য দুধ কিনতে চর বিষ্ণুপুরের জয়বাংলা বাজারে আসে। বাজার শেষে ফেরার পথে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে শ্যামপুর এলাকার রাস্তার পাশে থাকা একটি খুটিতে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. জেরিন ফয়সালকে মৃত ঘোষণা করে ও গুরুত্বর আহত অবস্থায় সাব্বিরকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

সদরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩