ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস ক্লাবে তাণ্ডব: সংবাদ দিতে গিয়ে লাঞ্ছিত সাংবাদিক, আহত ৫”

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 452

বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা শামিম আহম্মেদকে ঘিরে এক সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ পাঁচজন লাঞ্ছনার শিকার হয়েছেন।

হামলাকারীদের পরিচয়

শনিবার সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজ রোডে উপজেলা প্রেস ক্লাবে প্রবেশ করে এই হামলা চালান পাথরঘাটা পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ ও তার সহযোগীরা। শুভ পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকার বাসিন্দা আনিস মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনের পটভূমি

এর আগে শুক্রবার মাওলানা শামীম আহম্মেদকে নিয়ে সংবাদ সম্মেলন করেন শুভ নিজেই, যেখানে তিনি বেশ কিছু অভিযোগ তুলেছিলেন। এই বক্তব্যের জবাবে শনিবার কেন্দ্রীয় ওলামা দলের সদস্য শামীম আহমেদের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

হঠাৎ হামলা, সাংবাদিকদের বাধা

সংবাদ সম্মেলনের একপর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন মাওলানা শামীমের পিএস আল হাদিদ। তার সঙ্গে থাকা সমর্থক, উপজেলার পদ্মা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ওপর আচমকা হামলা চালান শুভ ও তার সহযোগীরা। আলমগীরকে টেনে-হিঁচড়ে ক্লাব থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, তবে উপস্থিত সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

সাংবাদিকদের ওপর হুমকি

ঘটনার ভিডিও করতে গেলে শুভ ও তার সঙ্গীরা সাংবাদিকদের হুমকি দেয় এবং এক পর্যায়ে একজন সাংবাদিকের কাছ থেকে আরটিভির লোগো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভিডিও ডিলিট করতে বাধ্য করার চেষ্টা করা হয়।

প্রতিক্রিয়া ও পুলিশের অবস্থান

এ বিষয়ে অভিযুক্ত অমিত হাসান শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, “মত প্রকাশের অধিকার সবার আছে। সাংবাদিকদের সংগঠনের ওপর যদি হামলা হয়, তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খোঁজ নিচ্ছি।”

পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আবু সালেহ জসিম ও সাধারণ সম্পাদক সাকিব কাজী জানান, শুভ ও তার দলবল আগেই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল। সংবাদ সম্মেলন শুরু হওয়ার পর হঠাৎ করেই তারা ভিতরে ঢুকে হামলা চালায়।

পুলিশের অবস্থান

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

প্রেস ক্লাবে তাণ্ডব: সংবাদ দিতে গিয়ে লাঞ্ছিত সাংবাদিক, আহত ৫”

আপডেট সময় : ১০:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫