ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলোপাতাড়ি কুপিয়ে বিএনপি নেতাকে খুন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 410

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পূর্ব শত্রুতার জেরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে এক স্থানীয় বিএনপি নেতাকে। নিহত বিএনপি নেতার নাম এমদাদ হোসেন (৪৫)। এ ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশ একজনকে আটক করেছে।

যেভাবে খুন হলেন এমদাদ

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ায় দোকান থেকে বাড়ি ফেরার পথে এমদাদ হোসেনকে স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এমদাদ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার আলী হোসেনের ছেলে এবং চার সন্তানের জনক। তার পরিবার এই হত্যার বিচার চেয়েছে।

বিএনপি নেতাদের ক্ষোভ ও বিচার দাবি

নিহত এমদাদ হোসেন ছিলেন টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। টেকনাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসাইন জানান, বৃহস্পতিবার রাতেই তাকে পদোন্নতি দিয়ে ওয়ার্ডের সাধারণ সম্পাদক করার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা তাকে খুন করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি নেতারা তাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছেন। টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এ ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে তিনি কোনো নিরীহ মানুষকে যেন এই মামলায় আসামি করা না হয়, সেই অনুরোধও জানান।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার এসআই শোভন জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলোপাতাড়ি কুপিয়ে বিএনপি নেতাকে খুন

আপডেট সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫