কবিতা
নিঃস্বার্থ বন্ধু
সাহাদাত হোসেন
- আপডেট সময় : ১০:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / 251
জীবন এক সফর,
শুরু মায়ের কোল থেকে
শেষটা কবর।
বয়স সেই সংখ্যা
পদক্ষেপ শেষে মাইল চিহ্ন
কর্মফলে প্রত্যাশিত মঞ্জিল ।
জীবন বিশ্বাসের গল্প শুনায়
সবাই নিজস্ব উপায়ে বিশেষ, অনন্য।
নতুন উচ্চতায় পৌঁছতে
অতীত-অনুশোচনা
কান্নার ক্ষণটি হৃদয়ে লেখা রয
শিক্ষণীয় হয়ে প্রতি পাঠ।
নিঃস্বার্থ বন্ধু
বইয়ের কি আর বিকল্প হয়
নিজেকে অসীমের অংশ মনে করে
নিজেকে আরো খুঁজে নিতে,
যেখানে বিশ্বাস মানুষকে ঠকায়
মায়া জালে মরিচিকারময়
মরু রেতে শানিত তরবারি ।
হারায় যদি পড়ার অভ্যাস
সাংসারিক ব্যস্ততায়,
নারী পুরুষ নির্বিশেষে
সাংসারিক ব্যস্ততায়,
যেন ঘুমের সেই পর্যায়
অদ্ভুত স্বপ্নলোকে
মস্তিষ্কের হরমোন নিস্বরণ বন্ধ থাকে ।
জ্বলে উঠেছে নিজের উপর
অজর নক্ষত্র ভিতরে বাহিরে
আলোকাদ্ভাসিত হয়ে
অন্ধকার দিনগুলিতে
ভেতরের শক্তিতে ।



























