ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / 232

কুমিল্লায় মাছবাহী ট্রাক উল্টে চার ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বারেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক মোল্লা দৈনিক জাগ্রত বাংলাদেশকে জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার বেলাশ্বর এলাকায় সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রাক। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চার জন।

আহতদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
আহতদের পরিচয় জানা যায়নি।

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৪, আহত ৩

আপডেট সময় : ১২:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪