ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি, এসএসসি পাশে আবেদন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 524

বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি (এয়ার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমওডিসি (জিডি) ও এমওডিসি (ক্লার্ক) ট্রেডে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

  • এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে।
  • ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তারিখে বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
  • উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি।
  • বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।
  • চোখের ক্ষমতা ৬/৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়।
  • ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী।
  • অবিবাহিত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

  • সব শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
  • নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে।
  • সদ্য তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট, কালারসহ হতে হবে)।
  • বর্তমান অথবা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
  • স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

পরীক্ষার বিষয়:

  • আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের) নেওয়া হবে।
  • এরপর ডাক্তারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে বাছাই করা হবে।
  • পরীক্ষাকেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ বহন করা নিষেধ।

সুযোগ–সুবিধা:

  • প্রশিক্ষণের সময় মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা।
  • প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা পাবেন।
  • বিমানবাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণেরও সুযোগ রয়েছে।
  • সন্তানদের যোগ্যতার ভিত্তিতে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল–কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে।
  • বিমানবাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবার বিমান বা হেলিকপ্টার বা বাসযোগে যাতায়াতের সুযোগ, বাসস্থান ও রেশনপ্রাপ্তির সুযোগ রয়েছে।
  • এ ছাড়া সামরিক হাসপাতালে নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন:

  • আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশের পর ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে আবেদন ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে।
  • আবেদন ফি জমা দিলে নিবন্ধন করা মুঠোফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।
  • এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • ৩ থেকে ১০ এপ্রিল ২০২৫।

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি, এসএসসি পাশে আবেদন

আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫