ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইমামদের বরাদ্দের চাল জামায়াত নেতার ঘরে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 275

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা আব্দুস সামাদ খানের বাড়ি থেকে ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত ৬৩০ কেজি সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে এই বিশেষ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গোপন সংবাদে ডিরেক্ট হানা:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঁধারকোঠা গ্রামে সাবেক কাউন্সিলর সামাদ খানের বাড়ির নিচতলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০ কেজির ১২টি বস্তা এবং খুচরা আরও ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চাল পৌরসভায় জব্দ তালিকাভুক্ত করে সরকারি হেফাজতে হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তায় মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো পৌরসভায় হস্তান্তর করা হয়েছে। এই অনিয়মের ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।’

রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি সাবেক কাউন্সিলরের:

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের সহায়তার জন্য এই ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। সরকারি চাল সাবেক কাউন্সিলরের বাড়িতে কেন রাখা হলো—এই নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তবে এ ঘটনার পর জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতি বছরই ইমাম-মুয়াজ্জিনদের চাল বিতরণের সুবিধার্থে আমার বাড়িতে এনে রাখা হয়। এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সংশ্লিষ্টতা নেই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি ও ফাঁসানোর জন্য এই চেষ্টা করা হচ্ছে।’

এদিকে বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী জানান, বিকেল ৩টার দিকে পৌরসভা থেকে চাল এনে সামাদ খানের বাড়িতে রাখা হয়েছিল। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে তা আনুষ্ঠানিকভাবে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাতে প্রশাসন এসে চালগুলো নিয়ে যায়।

ফরিদপুরে ইমামদের বরাদ্দের চাল জামায়াত নেতার ঘরে

আপডেট সময় : ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬