ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চাঁদাবাজির অভিযোগে আটক ২ যুবককে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 503

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও টেম্পু স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে ‘এলাকার ছেলে’ পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। মঙ্গলবার (১২ মে) রাতে ভাঙ্গা থানায় এই ঘটনা ঘটলেও বুধবার (১৩ মে) দিবাগত রাতে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক ও ঘটনার বিবরণ:

আটক দুই যুবক হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লার সাবেক কাউন্সিলর লিয়াকত মোল্লার ছেলে শোয়েব মোল্লা (২৯) এবং কাফুরিয়া সদরদী মহল্লার শাহী মুন্সীর ছেলে সোহান মুন্সী (২৮)। অভিযোগ রয়েছে, তারা ভাঙ্গা বাসস্ট্যান্ড ও টেম্পো স্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।

ভাইরাল ভিডিও ও ওসির বক্তব্য:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ তুলে তাদের বাবা ও বিএনপি নেতা আইয়ুব মোল্লাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। ওসি জানতে চান, ভবিষ্যতে এই যুবকরা কোনো অপরাধ করলে তার দায়-দায়িত্ব তারা নিবেন কি না।

বিএনপি নেতার বক্তব্য:

উত্তরে আইয়ুব মোল্লা বলেন, “ওরা আমাদের এলাকার ছেলে। ওদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমরা সংশোধন করার চেষ্টা করবো। ভবিষ্যতে অপরাধ করলে আমরাই আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো।” পরে সাংবাদিকদের তিনি জানান, চাঁদাবাজির অভিযোগটি ছিল মূলত ‘কথিত’। বাসস্ট্যান্ডের কাউন্টারে খাওয়া-দাওয়া নিয়ে সমস্যার জেরে অন্য কোনো গ্রুপ তাদের ধরিয়ে দিয়েছিল।

পুলিশ ও জেলা বিএনপির প্রতিক্রিয়া:

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়েছিল। তবে বড় কোনো অপরাধের অভিযোগ না থাকায় বিএনপি নেতা ও পরিবারের সদস্যদের মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, ভিডিওতে ওসির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উপস্থাপিত হয়নি। অপরাধ করলে যে কেউ আইনের আওতায় আসবে বলে তিনি মন্তব্য করেন।

ফরিদপুরে চাঁদাবাজির অভিযোগে আটক ২ যুবককে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ১২:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬