ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূর

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 576

বিয়ের রাতেই এক নববধূর ভয়ঙ্কর কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গাইবান্ধার সাদুল্লাপুরে। উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে বাসরঘরে ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন মোরশেদা আক্তার (২০) নামে এক নববধূ। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী নজরুল ইসলাম (২৫)।

আনন্দ থেকে আর্তচিৎকার

স্থানীয়রা জানান, শুক্রবার পারিবারিকভাবে পাইকা গ্রামের নজরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী মাঠেরহাট রাজনগর গ্রামের মোরশেদা আক্তারের বিয়ে হয়। এরপর রাতে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নববধূকে ঘরে তুলে আনা হয়। সেখানেই সাজানো বাসর ঘরে নবদম্পতি অবস্থান করছিলেন।

হঠাৎ করেই রাত ২টার দিকে নজরুলের আর্তচিৎকারে পরিবারের সদস্যরা ছুটে যান। ভেতরে গিয়ে তারা নজরুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আতোয়ার রহমান এ ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

এই ঘটনার বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, তারা খবর পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন। ঠিক কী কারণে নববধূ এমন ভয়ঙ্কর কাজ করেছেন, তা এখনো জানা যায়নি।

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূর

আপডেট সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫