ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছরের নির্বাসন শেষ: দেশের পথে তারেক রহমান

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 214

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি লন্ডনের মাটি ছাড়ছেন।

অভ্যর্থনার প্রস্তুতি ও সূচি:

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ যাত্রা শেষে ফ্লাইটটি সিলেটে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিট অবস্থানের পর তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন।

গণসংবর্ধনা ও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ:

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট) সড়কে তাকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে মায়ের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।

বাসস্থান নিয়ে গুঞ্জন:

হাসপাতালে মায়ের সাথে সময় কাটানোর পর তারেক রহমান গুলশানের বাসার উদ্দেশে রওনা হবেন। তবে তিনি গুলশানে মায়ের বাসা ‘ফিরোজা’ নাকি ১৯৬ নম্বর রোডের নিজস্ব বাড়িতে উঠবেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ১৮ বছর পর তার ফেরা উপলক্ষে রাস্তার দুই পাশে লাখো নেতাকর্মী তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন।

১৮ বছরের নির্বাসন শেষ: দেশের পথে তারেক রহমান

আপডেট সময় : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫