ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের হজে নেই কোনো বিধিনিষেধ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / 181

হজে মুসল্লিদের সংখ্যা বাড়াতে সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে সৌদি আরব। উঠিয়ে দেওয়া হয়েছে বয়সসীমাও। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না। করোনার কারণে হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রাখা হয়েছিল। বাধ্যতামূলক করা হয়েছিল করোনার টিকা ও নেগেটিভ সনদ। বর্তমানে সেগুলোর আর প্রয়োজন পড়বে না। এসব বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে।

ট্যাগস :

এবারের হজে নেই কোনো বিধিনিষেধ

আপডেট সময় : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩