ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকায় ব্যানার পেঁচিয়ে থেমে গেল অ্যাম্বুলেন্স, চিকিৎসক নিহত

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 194

নোয়াখালীর বেগমগঞ্জে চাকায় ব্যানার পেঁচিয়ে সড়কের মাঝে থেমে যাওয়া অ্যাম্বুলেন্সে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় ডা. আবু নুর মোহাম্মদ মাসুম নামে এক আয়ুর্বেদিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ডা. আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাসুমের অনেক জায়গায় আয়ুর্বেদিক চিকিৎসার চেম্বার ছিল। সোমবার সকালে তারা দুই ভাই অ্যাম্বুলেন্সযোগে ফেনীর উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে অ্যাম্বুলেন্সটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা পশ্চিম বাজার দানবাক্স এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সামনে থাকা ব্যানারটি তাদের গাড়ির চাকায় পেঁচিয়ে রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে যায়। ওই সময় পেছনে থাকা একটি ক্যাভার্ডভ্যান তাদের অ্যাম্বুলেন্সে সজোরে ধাক্কা মারে। এতে অ্যাম্বুলেন্সটি উড়ে গিয়ে রাস্তার উল্টো পাশে পড়ে ঘটনাস্থলেই চিকিৎসকের মৃত্যু হয়।

চন্দ্রা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পরপরই কাভ্যার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

ট্যাগস :

চাকায় ব্যানার পেঁচিয়ে থেমে গেল অ্যাম্বুলেন্স, চিকিৎসক নিহত

আপডেট সময় : ০৮:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪