ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম নিবন্ধন ছাড়া স্কুলের দ্বার বন্ধ, যৌনপল্লীর শিশুরা

রাজবাড়ী থেকে মোজাম্মেল হক
  • আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 190

জন্ম নিবন্ধন না থাকার যৌনপল্লীর অনেক শিশু স্কুলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। সুবিধা বঞ্চিত শিশু ও তাদের মায়েদের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, দৌলতদিয়া যৌনপল্লীর ২২২ জন মা ও শিশু জন্ম নিবন্ধন বঞ্চিত হয়ে রয়েছেন। এতে করে মায়েরা ভোটার তালিকাভুক্ত হতে পারছেন না এবং শিশুরা স্কুলে ভর্তি হতে পারছেন না।ভোটার তালিকাভুক্ত হতে না পেরে ওই সকল নারীরা নানা ধরনের রাষ্ট্রীয় ও সামাজিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছেন। অনিশ্চয়তায় রয়েছে শিশুদের শিক্ষা জীবন।বাবা-মায়ের ভোটার আইডি কার্ড ও তাদের সঠিক পরিচয় না থাকা সহ নানা ধরনের সরকারী আইনী জটিলতার কারনে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। যৌনপল্লীর মা ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) রাজবাড়ী শহরস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ বিষয়টি তুলে ধরা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার মন্ত্রনালয়ের (পরিকল্পনা অধিশাখা) যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
যুগ্ম সচিব তার বক্তব্যে বলেন, বাংলাদেশে জন্ম নেয়া প্রতিটি শিশুর নিকট জন্ম নিবন্ধন তার রাষ্ট্রীয় অধিকার। তেমনিভাবে ভোটার তালিকাভুক্ত হওয়াও প্রতিটি শ্রেনী-পেশার মানুষের রাস্ট্রীয় অধিকার। সকলকেই এ অধিকার বুঝিয়ে দেয়া রাস্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে অতি জরুরি তথ্য পুরনে কোন মা-শিশু অসমর্থ্য হলে কেকেএস তার সমর্থনে তদন্ত করে প্রত্যয়ন দেবে। সেই প্রত্যয়নের আলোকে জন্ম নিবন্ধন কাজ করা যাবে।কাউকেই কোন তথ্যের জন্য নিবন্ধের বাইরে রাখা যাবে না। তবে কোন রোহিঙ্গা যেন এ তালিকায় কোনভাবে ঢুকে যেতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি সকল সীমাবদ্ধতা কাটিয়ে আগামি ২ মাসের মধ্যে যৌনপল্লীর নিবন্ধন বঞ্চিত সকল মা ও শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।সেমিনারে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কর্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার , সহকারী পরিচালক ফকির জাহিদুল ইসলাম রুমন, দাতা সংস্হা দি ফ্রিডম ফান্ড এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার শান্তা, প্রোগ্রাম এ্যাডভাইজার সুমনা চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেনামুল হাসান মিন্টু, সাংবাদিক শেখ রাজীব প্রমূখ।

জন্ম নিবন্ধন ছাড়া স্কুলের দ্বার বন্ধ, যৌনপল্লীর শিশুরা

আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫