নব বসন্ত—সূচনা আহমেদ ঝুমা
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / 693
নব বসন্তের এই শুভ লগ্নে
ভুলে গেলে মোরে।
ভুলে গেলে প্রণয়ের ও কথা,
কতটা নিবিড়ে ছিলাম একান্তে।
হাসি,গল্পের সোনালি দিন
আজি কেবল বিরহেরও গীত।
রক্তের বন্ধন কেবলই ঊর্ধ্বে
আত্নার সর্স্পক তবে কি মিছে??
যদি কভু দেখা হয় পথের শেষে??
চিনবে কি মোরে?
অভিমান ভুলে নিবে কি আপন করে?
বাসনা আজ কেবলই হৃদে
সুখী হও নব জীবনে।
আনন্দের ধারা প্রবাহিত হোক
জীবনের পরতে পরতে
সুখী হও নব জীবনে।



























