পথচারীদের ঠান্ডা শরবত খাইয়ে পাশে দাঁড়ালে মানবতার তরঙ্গ

- আপডেট সময় : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
- / 321
তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবনে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী ক্রিকেট ক্লাব ও মানবতার তরঙ্গ সমাজসেবা সংগঠনের উদ্যোগে পথচারী, রিকসাচালক অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও লেবুর শরবত পান করিয়ে তৃষ্ণা মোটালো তাদের।
বুধবার মহান মে দিবস উপলক্ষে সকাল থেকেই দক্ষিণ ঝিলটুলিস্থ এলাকায় বিভিন্ন বয়সী মানুষ তাদের চলতি পথে তৃষ্ণা মিটিয়ে গরমের একটু প্রশান্তি পেল।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ ঝিলটুলী ক্রিকেট ক্লাব ও মানবতার তরঙ্গের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রুবেল,অর্থ বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ফাহিম ও সদস্য রাতুল, মিরাজ, রুমন, কাব্য, বাইজিদ, ফাহিম, শীতল, সিয়াম, প্রান্ত, ফারদিন, সামির প্রমুখ।
দক্ষিণ ঝিলটুলী ক্রিকেট ক্লাব ও মানবতার তরঙ্গের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রুবেল বলেন, তীব্র তাপদাহে জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষের একটু ঠান্ডা শরবত পানি পান করিয়ে তাদেরকে একটু প্রশান্তি দেওয়ার প্রয়াস থেকেই আমাদের এই উদ্যোগ। আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।



















