ফরিদপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 202

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে।
ক্ষয়ক্ষতির বিবরণ ও দোকানের পরিচয়:
জানাগেছে, উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে মধ্যরাতে আকস্মিক আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণ ও ফায়ার সার্ভিসের বক্তব্য:
পরে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিমের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে দশটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ
শীর্ষ সংবাদ:


















