ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পর্নো ভিডিও দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 805

দুই শিশুকে মোবাইলে পর্নো ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের (সিঅ্যান্ডবি ঘাট) ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশ মানুষ। প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। রোববার (১৬ মার্চ) রাত দশটার দিকে সদর উপজেলার নদীবন্দর (সিঅ্যান্ডবি ঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের পদক্ষেপ ও উদ্ধার:

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। তবে পুলিশ ও সেনা সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে।

আইনি পদক্ষেপ:

ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মো. আসাদুজ্জামান।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফরিদপুরে পর্নো ভিডিও দেখিয়ে শিশু ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৩৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫