ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 151

পহেলা মার্চ ২০২৫ রোজ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় ফরিদপুরে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রুমে, সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান, সুবিধাবঞ্চিত ও নির্ণয়ের জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভলান্টিয়ারি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র, এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠান পরিচালনা ও অতিথিবৃন্দ:

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এ কে এম জিয়াউর রহমান, পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক। সঞ্চালনা করেন প্রকৌশলী ইমরান হোসেন, ভিএফডাব্লিউএ নির্বাহী কমিটির সদস্য ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রশাসন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সংগঠক, ভিএফডব্লিউএ এর সুযোগ্য সভাপতি, পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আজীবন উপদেষ্টা, তাহফীজুল তাফসীরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শাহ ফরিদ রিয়েল স্টেট এর স্বত্বাধিকারী, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি, জনাব ওমর আলী খান।

আমন্ত্রিত অতিথিবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা দেলোয়ার হোসেন ঝিলু, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাতীয়তাবাদী কৃষক দলের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন মোল্লা, ভিএফডাব্লিউএফএ এর সহ-সভাপতি ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জনসংযোগ সাজ্জাদ আহমেদ, ভিএফডাব্লিউএফএ এর সাধারণ সম্পাদক ফরিদা বেগম, কোষাধাক্ষ নাসরিন আফজাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারাহ দিবা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ক্লিনিক ডাঃ পিয়াংকা হালদার, পরিচালক রাকিবুল হাসান রনি, পরিচালক ফজলেলাই আরিফ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের শেয়ারহোল্ডার গন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ, সাংবাদিক বৃন্দ পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনা ও বক্তব্য:

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুর রব। তার পর সভাপতি এ কে এম জিয়াউর রহমান তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান ও পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও আরো বক্তব্য করেন ভিএফডব্লিএ এর যুগ্ন সাধারণ সম্পাদক ফারা দিবা, সাধারণ সম্পাদক ফরিদা বেগম, ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এরপর প্রধান অতিথি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু তার বক্তব্যে শুরুতে ভিএফডব্লিউএ এর প্রাক্তন নেতৃবৃন্দের কথা স্মরণ করে এবং পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের সূচনার প্রেক্ষাপট, সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা মূলক বিশদ আলোচনা করেন। তারপরে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধক ওমর আলী খান তার বক্তব্যে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের সফলতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন ও উদ্বোধন ঘোষণা করেন।

 দোয়া ও সমাপ্তি:

সর্বশেষ পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য সকলকে নিয়ে দোয়া করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা শাখার সভাপতি।

ফরিদপুরে পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১১:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫