ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে মাহিন্দ্র উল্টে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 207

ফরিদপুরে মাহিন্দ্র উল্টে গিয়ে ইদ্রিস হাওলাদার নামে (৫০) এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় ফরিদপুর থেকে মাহিন্দ্র যোগে সালথা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলে সালথা ফরিদপুর ফিডার সড়কের চুঙ্গির মোড় সুলাকুন্ড কেরামতাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌছালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ:

মসজিদ থেকে কিয়ামুদ্দিন সরদার নামক একজন লোক রাস্তা পাড় হওয়ার সময় মাহিন্দ্র গাড়ি লোকটিকে সাইট দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। মাহিন্দ্র গাড়ি উল্টে যাওয়ার পর গাড়িতে থাকা যাত্রী ইদ্রিস হাওলাদার (৫০) আহত হন। তার বাড়ি চালতা তরা, ইউনিয়ন-গট্টি, থানা- সালথা, জেলা- ফরিদপুর।

 নিহত ও পুলিশের পদক্ষেপ:

আহত ইদ্রিস হাওলাদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে রাত ৮-২০ মিনিটে মৃত ঘোষণা করে। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। কোতয়ালী থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকাবাসী শোক প্রকাশ করেন এবং নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফরিদপুরে মাহিন্দ্র উল্টে নিহত ১

আপডেট সময় : ০১:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫