ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ট্রাকের তাণ্ডব, মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 302

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো বেপরোয়া গতির একটি ট্রাক। তবে এ ঘটনায় মারাত্মক কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 ক্ষয়ক্ষতির পরিমাণ ও আহত:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মালভর্তি একটি ট্রাক ব্রেক ফেল করে একটি মোটরসাইকেল চাপা দিয়ে বিপ্লব সাহার মুদি দোকান ও মিজানুরের স্যান্ডেলের দোকানে ঢুকে পড়ে। হঠাৎ চিৎকারের শব্দ ও আতঙ্কে ৩-৪ জন লোক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য ও আইনি পদক্ষেপ:

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, ট্রাকটি ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পানপট্টির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি মোটরসাইকেল চাপা দেয়। কিছুটা দূরে গিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মোটরসাইকেল, জুতা ও মুদি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাজারে লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি উদ্ধার করা হলেও চালক-হেলপার পালিয়ে যান।

ফরিদপুরে ট্রাকের তাণ্ডব, মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক

আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫