মানুষের পাশে থাকবে বিএনপি: চৌধুরী নায়াব ইউসুফ
- আপডেট সময় : ০৭:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / 165
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, কেউ না খেয়ে থাকবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে বিএনপি’র নেতাকর্মীরা মানুষের পাশে আছেন এবং থাকবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে বিএনপিকে পাশে পাবেন।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ফরিদপুর পৌরসভার কমলাপুরে তেঁতুল তলা এলাকায় ফাতেমা জিন্নাত বিশ্বাস ফাউন্ডেশন আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় স্থানীয় সাড়ে ছয় শতাধিক মানুষের মধ্যে খাদ্য হিসেবে চাল ও পরিধেয় বস্ত্র শাড়ী-লুঙ্গি (ঈদ সামগ্রী) বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণের সঞ্চালনায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















