ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে তিন জুয়ারী গ্রেফতার

আল আমিন স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • / 193

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে ২৮ এপ্রিল রোববার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তিন জুয়ারীকে গ্রেফতার করেছে।

ধৃত জুয়ারীরা হলো- সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের দরবেশ আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (৩০), মোঃ নদন আলীর ছেলে ফটিক মিয়া (২৬), সেকান্দর আলীর ছেলে মোঃ ওসমান গণি (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নির্দেশনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামে এক জুয়ার আসরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে যাবার সময় জুয়ারী মোঃ রুবেল মিয়া, ফটিক মিয়া ও মোঃ ওসমান গণিকে আটক করে। এঘটনায় শেরপুর সদর থানায় ধৃত জুয়ারীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২৯ এপ্রিল সোমবার দুপুরে ওই তিন জুয়ারীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে তিন জুয়ারী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪