সদরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিজানুর রহমান সদরপুর
- আপডেট সময় : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / 213
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল বিকেলে উপজেলার কৃষ্ণপুর ষ্টান্ডের জমজম টাওয়ারে কাজী বদরুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক খান, আব্দুর ছত্তার, আবু সাঈদ, শহিদুল আলম, আবুল বাশার, আবু জাফর প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























