ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে মাইন আতঙ্ক: বিস্ফোরণে উড়ে গেল কিশোরের পা

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 265

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক কিশোরের পা উড়ে গেছে। রবিবার (২২ জুন, ২০২৫) দুপুর ১২টার দিকে জামছড়ি সীমান্ত পিলার ৪৪ এর সংলগ্ন জিরো লাইনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত আরাফাতুল ইসলাম (১৭) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।

বাঁশ সংগ্রহে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা

সাবেক চেয়ারম্যান নুরুল আবছার জানান, মো. আরাফাতুল তার বাবার সঙ্গে সীমান্ত এলাকায় বাঁশ সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় অপ্রত্যাশিতভাবে তার পায়ে মাইন বিস্ফোরণ ঘটে। এতে আরাফাতুলের বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পাড়াবাসী খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসেন। প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজারের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মিয়ানমারের ভেতরে বিস্ফোরণ

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসরুরুল হক জানিয়েছেন, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫০ মিটার মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানেই বাংলাদেশি কিশোর আরাফাতুল আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

সীমান্তে মাইন আতঙ্ক: বিস্ফোরণে উড়ে গেল কিশোরের পা

আপডেট সময় : ০৮:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫