ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

আমি হাওর কন্যা বলছি

সাজেদা পারভীন
  • আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / 659

আমি হাওরপাড়ের মেয়ে

দেখ আমার দিকে চেয়ে

কত সুন্দর জলের বসন  আমার শরীর ছেয়ে।।

 

যখন চারদিকে অবারিত জল

আমার যৌবন তখন জল টলমল

আমার জলে নেচে বেড়ায় লক্ষ মীনের দল।।

 

যখন ঘাটে আসে তাজা পানি

নৌকার সারিতে উঠে রঙিন পালখানি

কত বোনেরে ভাই যায় নাইওর আনি।।

 

চারদিকে অবারিত জলের খেলা

পানির কীট সারাদিন জলে করে খেলা

আমি ও ভাসাই আমার রঙের ভেলা।।

 

আফালের ঢেউ লাগে আমার গায়

তখন প্রেমেতে মন হাবুডুবু খায়

আমি হাওরকন্যারও মন সাঁতরায়।।

 

অজানা কোন পথিকের তরে

হাওরকন্যারও মন কেমন করে

হিজল করচে তার চারদিক ভরে।।

 

জলেই জীবন জলেই মরন

তবু সে যে তার অনেক আপন

হাওরের জলেই কন্যা হারায় তার মন।।

 

হাওরের জলে কন্যা পিউম ফুল তোলে

তুলে আর মালা গাঁথে কার লাগি ভুলে

সেই মালা আবার ভাসায়ে দেয় হাওরের জলে।।

 

ভাটিয়ালী সুরে মাঝি গান গায়

সেই ক্ষণে কন্যার মনও পুড়ে হায়

ডিঙি নৌকায় পথিকেরে  খুঁজে নিরালায়।।

 

চার-পাঁচ মাস চলে তার যৌবন খেলা

লুকোচুরি মন ভাসায় যে ভেলা

পথিক যদিও বা তারে করে অবহেলা।।

 

এভাবেই চলে কন্যার জলের খেলা

জলেই ভাসে সব প্রেমের মেলা

জলজীবনেই সে যেন হারায় তার বেলা।।

 

এভাবেই হঠাৎ একদিন চন্দ্রের টানে

হাওরের পানি একরাতেই হাঁটুতে নামে

ফের কবে তাজাপানি আসবে উঠানে।।

 

অপেক্ষায় থাকি আমি হাওর কন্যা

নয়নে যদিও বয় বিদায় বন্যা

তবুও হাওরের রূপ সে তো অনন্যা।।

ট্যাগস :

কবিতা

আমি হাওর কন্যা বলছি

আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

আমি হাওরপাড়ের মেয়ে

দেখ আমার দিকে চেয়ে

কত সুন্দর জলের বসন  আমার শরীর ছেয়ে।।

 

যখন চারদিকে অবারিত জল

আমার যৌবন তখন জল টলমল

আমার জলে নেচে বেড়ায় লক্ষ মীনের দল।।

 

যখন ঘাটে আসে তাজা পানি

নৌকার সারিতে উঠে রঙিন পালখানি

কত বোনেরে ভাই যায় নাইওর আনি।।

 

চারদিকে অবারিত জলের খেলা

পানির কীট সারাদিন জলে করে খেলা

আমি ও ভাসাই আমার রঙের ভেলা।।

 

আফালের ঢেউ লাগে আমার গায়

তখন প্রেমেতে মন হাবুডুবু খায়

আমি হাওরকন্যারও মন সাঁতরায়।।

 

অজানা কোন পথিকের তরে

হাওরকন্যারও মন কেমন করে

হিজল করচে তার চারদিক ভরে।।

 

জলেই জীবন জলেই মরন

তবু সে যে তার অনেক আপন

হাওরের জলেই কন্যা হারায় তার মন।।

 

হাওরের জলে কন্যা পিউম ফুল তোলে

তুলে আর মালা গাঁথে কার লাগি ভুলে

সেই মালা আবার ভাসায়ে দেয় হাওরের জলে।।

 

ভাটিয়ালী সুরে মাঝি গান গায়

সেই ক্ষণে কন্যার মনও পুড়ে হায়

ডিঙি নৌকায় পথিকেরে  খুঁজে নিরালায়।।

 

চার-পাঁচ মাস চলে তার যৌবন খেলা

লুকোচুরি মন ভাসায় যে ভেলা

পথিক যদিও বা তারে করে অবহেলা।।

 

এভাবেই চলে কন্যার জলের খেলা

জলেই ভাসে সব প্রেমের মেলা

জলজীবনেই সে যেন হারায় তার বেলা।।

 

এভাবেই হঠাৎ একদিন চন্দ্রের টানে

হাওরের পানি একরাতেই হাঁটুতে নামে

ফের কবে তাজাপানি আসবে উঠানে।।

 

অপেক্ষায় থাকি আমি হাওর কন্যা

নয়নে যদিও বয় বিদায় বন্যা

তবুও হাওরের রূপ সে তো অনন্যা।।