ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবার পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি , নেত্রকোনা
  • আপডেট সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / 196

নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে আদিত্য রুরাম (৭) নামে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আদিত্য রুরাম ওই গ্রামের মৃত গাসু ঘাগরা ও মৃত লোনা তেরেজা রুরাম দম্পতির একমাত্র সন্তান।

সে পাশের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। ক্লাসে তার রোল ছিল দুই।

বাবা-মা হীন একমাত্র ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, আদিত্য রুরাম মেধাবী ছাত্র ছিল। আদিত্যর আচরণ ছিল খুব নর্ম ভদ্র। তার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত হয়েছি। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু কখনও কাম্য নয়।

এলাকাবাসী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আদিত্য রুরামের জন্মের এক বছরের মাথায় তার বাবা গাসু ঘাগরা মারা যান। এর তিন বছর পর আদিত্যর মা লোনা তেরেজা রুরাম মারা যান। বাবা-মায়ের মৃত্যুর পর নানী মিতালী রুরাম আদিত্যকে লালন পাল করে আসছিলেন।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। আদিত্য রুরাম বাড়িতে গিয়ে বইপত্র রেখে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে খেলাধুলা করছিল তারা। ওই জমির পাশেই ছিল ৭/৮ ফুটের গভীরের একটি ডোবা।

সবার অজান্তেই ওই ডোবায় পড়ে যায় আদিত্য। সে সাঁতার কাটতে জানতো না। এক পর্যায়ে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। তাদের ডাক চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে ডোবায় নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে আদিত্য রুরামকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদরের নাতী আদিত্যকে হারিয়ে নানী মিতালী রুরাম কান্নায় বারবার জ্ঞান হারাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, হাসপাতালের নিয়ে আসার আগেই আদিত্য মারা গেছে।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে আদিত্যর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

ডোবার পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩